বিএনপির আন্দোলনের স্রোতে সরকারে ভেসে যাবে: গৌতম চক্রবর্তী

আপডেট : ১৪ মে ২০২২, ০২:০৩ পিএম

বিএনপির আন্দোলনের স্রোতে সরকারের অস্তিত্ব ভেসে যাবে বলে জানিয়েছন বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক অ্যাড. গৌতম চক্রবর্তী। একইসঙ্গে যে কোন সময় সরকার পতনের বৃহত্তোর আন্দোলনের ডাক আসবে বলে ঘোষণা করেন তিনি।

শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার মেহেরপুর শহরের বোস পাড়াস্থ্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সামবেশে তিনি এ কথাগুলো বলেন।

গৌতম চক্রবর্তী বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, আমাদের আন্দোলন যখন শুরু হবে সেই আন্দোলনের স্রোতে বর্তমান সরকারের অস্তিস্ব হারিয়ে যাবে।

একই অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন, শেখ হাসিনা বুঝিনা, ইভিএম বুঝিনা নির্দলীয় সরকারের অধিনে ব্যালটের মাধ্যমে নির্বাচন চাই। এসময় সরকার পতনের আন্দোলনে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, প্রয়োজনে রাজপথে হেটে হেটে নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় রওনা হবো। সকল নেতা-কর্মীদের ঐক্যের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা বিভাগের সহ সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।  


একাত্তর/এসএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর