প্রেসক্লাব এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে বিএনপি

আপডেট : ২৩ মে ২০২২, ০৩:১৬ পিএম

বিএনপি চেয়ারপার্সন খালেদাজিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করছেদলটি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপিরনেতারা। সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

সোমবার সকাল থেকে জাতীয়প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন শুরু করে বিএনপি। প্রতিবাদ ওবিক্ষোভ সমাবেশ অংশ নিতে আসেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।সড়কটি বন্ধ করে দেয়ায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।

খালেদা জিয়াকে হত্যারহুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশ করছে দলটি।খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারসমালোচনা করেন নেতারা। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা।

বিএনপি নেতারা বলেন,জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারাদেশে কঠোরকর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী বক্তব্য তুলে না নিলে রাজপেথই আওয়ামী লীগকে মোকাবেলাকরার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থানেয়া হবে বলেও জানান দলটির সিনিয়র নেতারা।

বিক্ষোভ সমাবেশে অংশনিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা প্রেসক্লাবেরসামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্যদিনের তুলনায়অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।


একাত্তর/এসএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর