খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ: ফখরুল

আপডেট : ২৩ মে ২০২২, ১০:১৯ পিএম

বিএনপি নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক সমাবেশে তিনি একথা জানান। খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানাতে এই সমাবেশের আয়োজন করা হয়।

একদিন আগেই সংবাদমাধ্যমে খবর আসে, আবারও জ্বরে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক সপ্তাহ ধরে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করছে।

শরীরের অন্যান্য প্যারামিটারও অবনতির দিকে। এসব পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে ওই সমাবেশে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান বিএনপির মহাসচিব।

এ সময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তার উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয়, তার জীবন হুমকি মুখে পড়বে।

তিনি বলেন, আমরা বার বার বলেছি আপনাদের (সরকার) কাছে, তাকে মুক্তি দিন। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই যে এখনো সময় আছে, আসুন দেশনেত্রীকে মুক্তি দিন, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন।

দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাভোগের পর করোনা মহামারি শুরু হলে ২০২০ সালে ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

আরও পড়ুন: খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি বিএনপির

তিনি এখন গুলশানের বাসা ফিরোজায় আছেন। ৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। সেখানে তার অস্ত্রোপচারও হয়।


একাত্তর/আরএ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র ঈদের দিনে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর