ভয় কাটিয়ে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর

আপডেট : ২৫ মে ২০২২, ০৩:১৬ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। ভরাডুবির ভয়ে দলটি সংসদ, সিটি নির্বাচনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করতে চাচ্ছে না। আশা করি তার ভীতি কাটিয়ে দলকে নির্বাচন মুখী করবে। 

বুধবার (২৫ মে) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে  তিন দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১১টায় নজরুল স্মৃতিবিজড়িত কুমিল্লা নগরের টাউন হল মাঠে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। 

পরে নজরুল জন্মবার্ষিকী এবছরের প্রতিপাদ্য ‘বিদ্রোহী'র শতবর্ষ’ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সিমিন হোসেন রিমি এমপি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, কবিপৌত্রী খিলখিল কাজী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

পরে এক মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয় কুমিল্লায় নজরুল জন্ম জয়ন্তী। ২৫ থেকে ২৭ মে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের কুমিল্লার নজরুল প্রেমি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন: পদ্মাসেতু হওয়ায় বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা: কাদের

১৯২১ থেকে ১৯২৪ পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় এসেছিলেন পাঁচ বার। তিনি যে ১১ মাস কুমিল্লায় অবস্থান করেছেন সে সময়ের মধ্যে ছিলো কবির জীবনের সবেচেয়ে মূল্যবান  অধ্যায়। বিদ্রোহ, কবিতা, কারাবরণ, প্রেম- বিয়ে এবং বিরহ কিছুই বাদ যায়নি এই সংক্ষিপ্ত সময়জুড়ে। 

কুমিল্লা শহর ও মুরাদ নগর উপজেলার দৌলতপুরে রয়েছে কবির অসংখ্য স্মৃতি। তাই কুমিল্লাকে কবির জীবনের অনন্য অধ্যায় হিসেবে মূল্যায়ন করেন নজরুল প্রেমিরা।  


একাত্তর/এসি

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কেউ যেন নতুন করে শিকল পরাতে না পারে, সেভাবেই রাষ্ট্রকাঠামো ও রাজনীতি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর