উদ্বোধনের দিন (২৫ জুন) পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।
কাদের বলেন, ২৫ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি যাবে না। ২৬ তারিখ সকাল থেকে যান চলাচল করবে। সময় জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, এই সময় হেঁটে পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত করা যাবে, এ জন্য হয়তো একটা সময়সীমা দেওয়া হবে, চিন্তাভাবনা আছে, দেখা যাক।
এ সময় পদ্মা সেতু উদ্বোধনের দিন নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, সেতু উদ্বোধনের দিন যেকোনো ঘটনা ঘটতে পারে। এমন ষড়যন্ত্র আছে।র দিন আওয়ামী লীগের এ সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে ক্ষমতাসীন দলটি।
একাত্তর/এআর
