‘বিএনপি বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছে’

আপডেট : ২০ জুন ২০২২, ০৮:৪০ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছেন। অথচ, আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছেন। সবসময় খোঁজ-খবর নিচ্ছেন। তিনি নিজেও মঙ্গলবার বন্যার্তদের দেখতে যাচ্ছেন।

সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ দেখে আমাদের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। অথচ, বিএনপির নেতারা চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে নানান ধরনের মন্তব্য করছেন। রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানবসেবার জন্য। কিন্তু তারা মানুষের কল্যাণের রাজনীতি না করে অন্য দলের সমালোচনার রাজনীতি করছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসন এবং দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যদের বন্যকবলিত এলাকায় কাজে লাগিয়েছেন। আর বিএনপি নেতাকর্মীরা কোনো কাজ না করে শুধু ভাষণ দিয়ে বেড়াচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বন্যায় আমাদের দলের নেতাকর্মীদেরও অনেক ক্ষতি হয়েছে। তাদের ঘরবাড়ি ডুবে গেছে। এরপরও প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এক ছাত্রলীগ নেতা বন্যার্তদের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।


একাত্তর/এআর

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর