গ্রামে কোরবানির মাংস বিতরণের মানুষ পাইনি: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৬:৫৪ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় কোরবানির মাংস বিতরণ করার জন্য মানুষ পাইনি। পরে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিতরণ করার জন্য।

বুধবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার গ্রামে আগে দেখতাম কোরবানি করে না এমন বহু মানুষ বসবাস করতো। কিন্তু এখন আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় কোরবানির মাংস বিতরণ করার জন্য মানুষ খুঁজে পাইনি। পরে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিতরণ করার জন্য। কারণ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা কোরবানি করে না তাদেরকে কোরবানির মাংস বিতরণ করতে হয়।

হাছান মাহমুদ বলেন, আমি গ্রামের বাড়িতেই কোরবানি করি। আমার গ্রামে গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি কোরবানি হয়েছে। পত্রিকায়ও নিউজ এসেছে, গত বছরের তুলনায় এবার ৮ লাখ বেশি পশু কোরবানি হয়েছে। তবে কোরবানির পশুর চামড়ার মূল্য কম হওয়ায় অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছে বা নদীতে ফেলে দিয়েছে মানুষ। অথচ চামড়ার মূল্য কম হওয়ায় খুচরা ক্রেতারা চামড়া কিনতে যায়নি।

তথ্যমন্ত্রী বলেন, যারা চামড়া সংগ্রহ করেছেন তাদের পরিসংখ্যান ভুল হতে পারে। কারণ চামড়া সংগ্রহ কম হয়েছে। তাদের পরিসংখ্যান দিয়ে কোরবানি পশুর পরিসংখ্যান করা যাবে না। যারা চামড়ার ব্যবসা করে তাদের কাছে চামড়ার পরিসংখ্যান কমই থাকবে। কারণ চামড়ার সংগ্রহ যেভাবে হওয়া প্রয়োজন ছিল, ঠিক সেভাবে হয়েছে বলে মনে হয় না। কারণ চামড়ার দামটা অনেক কম।



একাত্তর/এআর

কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কোনো চুক্তি হয়নি জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা চুক্তি ও স্মারকের পার্থক্য বোঝে না।...
বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত, তাদের বিরুদ্ধে সেই দেশের আইনে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পাহাড়র সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পাশের দেশের সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর