জ্বালাও পোড়াও করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: তাজুল

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৪:৫৬ পিএম

বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

রোববার (২৪ জুলাই) সকালে কুমিল্লার আদালতে প্রবেশদ্বারে জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাজুল বলেন,  জ্বালাও পোড়াও এর আন্দোলন করে বিএনপি বর্তমান সরকারের পতন ঘটাতে পারবে না, কোনদিন ক্ষমতায়ও আসতে পারবে না। 

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভাল অবস্থায় রয়েছে।

'এ বাংলাদেশ জাতির জনকের হাতে গড়া, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ যোগ্যতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার আজ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সবই শেখ হাসিনার  সরকারের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।'

কুমিল্লা জেলা আইনজীবী সমমিতির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি,কুমিল্লা সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। 

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহছান উল্লাহ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে  সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ,কুমিল্লা জেলা প্রশাসক মো: কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহেরসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলা আইনজীবী ভবনের সামনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।


একাত্তর/এসএ

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর