বিরোধী কোন জোট নিয়ে শঙ্কিত নয় আওয়ামী লীগ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৮:১৭ পিএম

সাত দল নিয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট কিংবা বিএনপির নেতৃত্বে যদি আরও বড় ধরনের কোন জোট গঠিত হয়, তাহলেও শঙ্কিত নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

দলটির জেষ্ঠ নেতারা বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার বৈশ্বিক ইস্যুকে কাজে লাগিয়ে এসব জোটের আন্দোলন রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। 

সেই সঙ্গে আওয়ামী লীগের নেতারা হুশিয়ার করে দিয়ে বলেছেন, সহিংসতা করে বা বিদেশীদের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে বিএনপি। 

সেই সঙ্হে চলছে বিএনপি নেতৃত্বে জোট গঠনের প্রক্রিয়া। এরিমধ্যে বিএনপি ঘনিষ্ট কয়েকটি দল গঠন করেছে সাত দলীয় জোট। সরকার পতনে আন্দোলনে নামার কথা বলছে তারাও। 

তবে সরকারবিরোধী কোন জোট বা ঐক্য নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, এই দলগুলোর সামনে রাজনৈতিক তেমন কোন ইস্যু নেই। 

কারণ, জ্বালানি তেলের দাম বেড়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে। আর, ভোলার ঘটনা বিচ্ছিন্ন। তাই, বিএনপিকে রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগ হুশিয়ারী দিয়েছে, বিদেশীদের দরজায় ধর্ণা দিয়ে আর ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো ধ্বংসাত্মক কর্মকান্ড করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কারো পূরণ হবে না। 

ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন, একদিকে নির্বাচনের প্রস্তুতি অন্যদিকে সরকারবিরোধী আন্দোলন মোকাবেলা করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেয়া হচ্ছে। 

একাত্তর/এআর


সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর