নেতাকর্মীদের রাজপথে অবস্থান নিতে যুবলীগ চেয়ারম্যানের নির্দেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৭ পিএম

বিএনপি-জামায়াতের যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে যুবলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 

বিএনপি-জামায়াত নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে একথা বলেন তিনি।  

এসময় যুবলীগ চেয়ারম্যান বলেন, দেশের বাইরে এসি রুমের বসে যারা নেতাকর্মীদের নাশকতার নির্দেশ দেন তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। কারণ বিপদের তাদের কখনো পাশে পাওয়া যাবে না। তিনি নেতাকর্মীদের যে কোনো নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার আহ্বান জানান। 

বিএনপিকে হুঁশিয়ার করে যুবলীগ চেয়ারম্যান বলেন, 'আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে। জনগণকে বিভ্রান্ত করছে। তিনি যদি (তারেক রহমান) এতই বড় নেতা হয়ে থাকেন, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।'

আরও পড়ুন: দৃষ্টি আকর্ষণের জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষ করে বিএনপি : কাদের

এদিকে, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগও। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে পল্টন মোড় ঘুরে শেষ হয়। সেখানেও বিএনপিকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা।

ফার্মগেটের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তাদের মধ্যে মামুনুর রশীদ, আবু আহমেদ নাসিম, মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, মো. এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সেলিম আলতাফ, মৃণাল কান্তি জোদ্দার, মো. জসিম মাতুব্বর, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান অন্যতম।


একাত্তর/এসজে
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর