পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি: এমপি হারুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ পিএম

দলীয় সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি। 

তিনি বলেছেন, আমরা জাতীয় নির্বাচন চাই। তবে সেই নির্বাচন হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবেই আমরা নির্বাচনে যাবো।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার ডোমার উপজেলার পৌর শহরে জুটমিল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়েজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ সময় সোনার বাংলাদেশ মাদকের রাজ্যে পরিণত হয়েছে মন্তব্য করে এমপি হারুন বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে বন্দি করে রেখেছে। আর ক্যাসিনো ও মাদকের সম্রাট, যার বিরুদ্ধে আড়াই থেকে ৩০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে চার্জশিট হয়েছে সে এখন মুক্ত। ওই মাদক ও ক্যাসিনো সম্রাট দলবল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুলের মালা দিচ্ছেন। এরা আবার বুক ফুলিয়ে বলেন আমি আওয়ামী লীগ করি। 

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সরকার বড়ো বড়ো কথা বলে দেশকে ইউরোপ, আমেরিকার সঙ্গে তুলনা করেছিল। অথচ ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরও অবনতির দিকে যাবে। তাই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন। 

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে না আসলে খাদ থেকে উঠতে পারবে না: কৃষিমন্ত্রী

ডোমার উপজেলা বিএনপির সভাপতি মো. রেয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন-ে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম.আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রমুখ। 


একাত্তর/এসি

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর