জাতীয় পার্টি থেকে অব্যাহতির প্রতিক্রিয়া

জি এম কাদের রংপুর যেতে পারবেন না: রাঙ্গা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮ পিএম

জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্যসহ নব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। 

অব্যাহতি দেয়াকে গঠনতন্ত্রবিরোধী ও অনৈতিক উল্লেখ করে জাতীয় পার্টির সাবেক এই মহাসচিব বলেন, জিএম কাদের সাহেবের রংপুর যাওয়া এখন কঠিন হয়ে যাবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিনা নোটিশে জিএম কাদের আমাকে অব্যাহতি দিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন। তিনির গঠনতন্ত্র মানছেন না। যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। 

রাঙ্গা আরও বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে এসব অপকর্মের বিষয়ে আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। 

তাকে দল থেকে বহিস্কার করায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন দাবি করে রাঙ্গা বলেন, জিএম কাদেরের রংপুর যাওয়া এখন কঠিন হয়ে যাবে।

তিনি বলেন, নেতাকর্মীরা তাকে রংপুরে ঢুকতে দেবে না। লালমনিরহাট যদি তাকে যেতেই হয় তাহলে হেলিকপ্টারে করেই যেতে হবে। এনিয়ে পরে আরও বিস্তারিত জানাবেন রাঙ্গা। 

বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, জিএম কাদের আমাকে কি অব্যাহতি দিবেন, তাকেই তো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বহুবার অব্যাহতি দিয়েছেন। 


একাত্তর/এআর

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর