অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:১৭ এএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ অক্টোবর) রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, 'আজকে এই উৎসবের দিনে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি আমার শৈশবে আমি পূজা মণ্ডপে নাটকও করেছি, আমি আমার শৈশবে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে আমি পূজার আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব-কৈশোর, আমার যে চেতনা সেই চেতনা মধ্যে আমি লালন করেছি।'

'ঠিক একইভাবে আমার দল (বিএনপি) একই কথা বিশ্বাস করে যে, আমরা সকল বর্ণ-ধর্মের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করে অবশ্যই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব, জনগণের বাংলাদেশ নির্মাণ করব, অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ করব। আজকের দিনে এই হোক সকলের প্রত্যাশা।' 

মির্জা ফখরুল বলেন, 'আমরা আজকে প্রার্থনা করব- সকলে আসুন আমরা এদেশকে সেইভাবে গড়ে তুলি যাতে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, আমাদের তরুণ যুবকদের জন্য বাস উপযোগী সুন্দর একটা বাংলাদেশ দিতে পারি।'

আরও পড়ুন: মহাষ্টমী ও কুমারী পূজা আজ

'দেবী দুর্গার আবির্ভাব হয়েছিলো অসত্যকে পরাজিত করবার জন্যে, দেবী দুর্গা আবির্ভাব হয়েছিলো অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে। আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে, অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে- সেটাই হচ্ছে আজকের দিনে প্রার্থনা', বলেন তিনি। 

সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, প্রার্থনা করছি আমরা একটা সুন্দর, সুস্থ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবো।


একাত্তর/এসজে

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর