জাতীয় পার্টি কোন জোটে নেই, যাবেও না: চুন্নু

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৯:৩৪ পিএম

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে এবং তিনশ’ আসনেই প্রার্থী দেয়ার কাছ চলছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি কারো জোটে নেই। আওয়ামী লীগ-বিএনপি নয়, জাতীয় পার্টি দেশের মানুষের সঙ্গে আছে।

জাতীয় পার্টির ভাঙনের সুর যেনো শেষই হচ্ছে না দীর্ঘদিনের চিকিৎসা শেষে রওশন এরশাদ চলতি মাসে দেশে ফিরবেন আর ফিরেই দলের সম্মেলন করবেন বলে ঘোষণাও দিয়েছেন

এদিকে, রওশন এরশাদের সাথে ঘনিষ্ট থাকায়, এরিমধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে

এমন বাস্তবতায় বিরোধী দলের নেতা কে হবেন, তা জানান দিতে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শরিবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

চুন্নু বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এখন বিরোধীদলীয় নেতা। দলের সংসদীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত। জাতীয় পার্টির সংসদ সদস্যরা তার নেতৃত্বেই সংসদে যাবে।

তিনি আরও বলেন, বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, এটি অলংকারিক পদ। কাউন্সিল আহ্বান করার এখতিয়ার নেই তার। দলীয় বা প্রশাসনিক দায়িত্ব নেই তার।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, এখন জাতীয় পার্টির কাউন্সিল হচ্ছে না। কাউন্সিলের সময় এখনো হয়নি। কিছু মানুষ একটি কাউন্সিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির নাম ব্যবহার করছে।

ওই কাউন্সিলের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা ওই কাউন্সিলকে আমলেই নিচ্ছি না।

তিনি আরও জানান, প্রেসিডিয়ামের ৪১ সদস্যের মধ্যে ৩৮ জন এবং ২৬ এমপির মধ্যে ২০ জনই আজকের যৌথ সভায় উপস্থিত ছিলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, তারা কোনো জোটে নেই। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি করছে। এতে কেউ কেউ মনে করে জাতীয় পার্টি বুঝি বিএনপির সঙ্গে যোগ দিচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ায় নামাজে বাধা, সমাজচ্যুতির অভিযোগ

তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ গেলে কখন আসে তার কোনো ঠিক নেই।

এ সময় দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।

তিনি আরও বলেন, কাউন্সিলেই জাতীয় পার্টি চেয়ারম্যানকে দল পরিচালনার সকল ক্ষমতা দেয়া হয়েছে। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই।

 

একাত্তর/আরবিএস  

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর