ভোট বন্ধের আগে ইসির আরো সতর্ক থাকা উচিৎ: তানজিব

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:২৪ পিএম

গাইবান্ধার উপনির্বাচন বন্ধের আগে আইনী বিষয়ে নির্বাচন কমিশনের আরো সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলম। 

তিনি বলেন, আইনের যে ধারায় এটা করা হয়েছে ঘটনার সাথে তার মিল আছে কিনা তা তদন্ত করে জানা দরকার। আর মানবাধিকার কর্মী খুশী কবির বলেছেন, ইভিএমের নির্বাচনে কোনো অনিয়ম হলে তা প্রমাণসহ প্রকাশ করতে হবে। 

আরপিও ৯১ অনুচ্ছেদে বলা হয়েছে, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। কমিশন যদি মনে করে, নির্বাচন সঠিক ভাবে হচ্ছে না তাহলে একটি কেন্দ্র বা বা সব কেন্দ্রে নির্বাচন বন্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিধানের আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন স্থগিত করার এখতিয়ার প্রসঙ্গে সিইসির  এমন বক্তব্যের বিষয়ে আইনবিদ ব্যারিস্টার তানজিব উল আলম এর আইনী ভিত্তি নিয়ে নিজের মতামত তুলে ধরে বলেছেন, বিষয়টি নিয়ে আরও তদন্ত প্রয়োজন। 

ব্যারিস্টার তানজিব বলেন, ওই এলাকার ভোটার বা প্রার্থী এই সিদ্ধান্ত চ্যালেন্জ করে উচ্চ আদালতে যেতে পারে।

এদিকে, নারীনেত্রী খুশি কবির জানান, তার পরিচালিত সংস্থা নিজেরা করির গাইবান্ধায় কর্মসূচি আছে। ভোটারদের সাথে তিনি সরাসরি কথা বলে বুঝেছেন, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে দক্ষতার ঘাটতি আছে। কি হয়েছে গাইবান্ধায় তা তদন্ত সাপেক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

এদিকে আজকের নির্বাচন কমিশনের ঘোষণা মতে এই নির্বাচন আইন অনুযায়ী পুরোপুরি বাতিল বলে গণ্য হবে বলে মত দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ড. সাখাওয়াত হোসেন।


একাত্তর/এআর

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল পাঁচটা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইনজীবী জেড আই খান পান্না। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার...
পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আসামিপক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা ২০১৫ সালে গুমের শিকার হন। তাকে ঢাকার উত্তরা থেকে তুলে নিয়ে টানা ৬ মাস ৩ দিন (১৮৬ দিন) গোপনে আটক রাখা হয়।
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর