সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেল পাঁচটা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিক্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার সহকর্মীরা জানিয়েছেন, সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দুই দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে ব্যারিস্টার শফিক আহমেদের শেষকৃত্যের সময়সূচি নির্ধারিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ইন্দিরা রোডসহ দুই দফা জানাজা এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ১১টা পর্যন্ত ব্যারিস্টার শফিক আহমেদের মরদেহ তার ইন্দিরা রোডের বাড়িতে রাখা হবে। 

এরপর সকাল ১১টায় ইন্দিরা রোড খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে।

বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

বিকেল পাঁচটায় আজিমপুর কবরস্থানে তার জীবনসঙ্গী অধ্যাপক মাহফুজা খানমের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে গত বছরের ১২ আগস্ট ব্যারিস্টার শফিক আহমেদের স্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আইন অঙ্গনে তার দীর্ঘ ও প্রভাবশালী পদচারণা ছিলো। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর