বিএনপি’র সমাবেশের জায়গা খুঁজছেন ডিএমপি কমিশনার

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১০:৩৩ পিএম

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুঁজছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা ডিএমপি কমিশনারকে জায়গা খুঁজতে বলেছি। 

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, একটি রাজনৈতিক দল সবকিছু মেনেই সমাবেশ করবে। কিন্তু তারা যদি আইন ভাঙে, জানমাল নষ্ট করে বা জ্বালাও-পোড়াও করে তাহলে নিরাপত্তাবাহিনী ব্যবস্থা নেবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলছেন ১০ ডিসেম্বর ঢাকায় ২৫ লাখ আনবেন। এতো লোক এনে তারা কী করবেন জানি না। তবে আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, ঢাকার কোথাও এতো বড় মাঠ আছে কি না খুঁজে সেখানে মিটিং করার সুযোগ করে দিতে। 

আরও পড়ুন: পলাতক জঙ্গিদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা

তিনি বলেন, যেহেতু রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এরকম আয়োজন করে তাহলে এমন জায়গায় যেন করে যেখানে এতো লোক ধারণ করা যায়। কমিশনার যেখানে মনে করবেন সেখানেই সমাবেশের ব্যবস্থা করবেন।

কামাল বলেন, ঢাকায় এক লাখ লোক হলেই সারাদিন জ্যাম হয়ে যায়। সেখানে ২৫ লাখ লোক এলে কী হবে আমার জানা নেই। কমিশনার তাদের সঙ্গে নেগোসিয়েশন করে ব্যবস্থা নেবেন। 


একাত্তর/এসি

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর