মিথ্যা মামলা বন্ধের দাবিতে আইজিপিকে বিএনপির চিঠি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধের আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি চিঠি দিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আইজিপির সাথে এক ঘণ্টা বৈঠক করেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানি করা হচ্ছে বলে পুলিশ মহাপরিদর্শকের কাছে অভিযোগ করেন তারা। 

বৈঠক শেষে তারা বলেন, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নামে ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে সাড়ে ছয় হাজার নামধারী ও ১৫ হাজার বেনামী আসামি করা হয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইজিপি। 

বর্তমান সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিদ্যুৎ-জ্বালানীসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশের বিভিন্ন বিভাগে চলছে বিএনপির সমাবেশ। দলটির অভিযোগ, এসব সমাবেশ ব্যর্থ করতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানি করছে পুলিশ। 

বিএনপির চিঠিতে বলা হয়, ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিস্তারিত তথ্যসহ তালিকা প্রস্তুত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দায়ের এবং মানবাধিকার লঙ্ঘন চরমতম পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: খালেদার দুই মামলার অভিযোগ গঠনের শুনানি পেছালো

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপিকে সমাবেশ করতে আইজিপি আহবান জানিয়েছেন বলেও জানান বরকত উল্লাহ বুলু। 

তবে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই হবে ১০ ডিসেম্বরের সমাবেশ। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর