ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশন শেষ, কমিটি শেখ হাসিনার সিদ্ধান্তে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৩৭ পিএম

ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হয়েছে। সম্মেলনে সবার সম্মতিতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব প্রার্থীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট।

দ্বিতীয় অধিবেশনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন ও পাস করে সেটি নেত্রীর কাছে পাঠাবে। পরে নেত্রী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের পরই ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আজকে দ্বিতীয় অধিবেশন থেকে আমরা প্রার্থীদের নাম আপার কাছে পাঠাবো। এতে আপনারা একমত?' 

উপস্থিত সবাই তখন একাত্মতা পোষণ করেন।

লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এখান থেকে সবার সিভি আপার কাছে পাঠাবো। আপা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।’


একাত্তর/এআর

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। 
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন- ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু গত ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর