শেখ হাসিনার টানা দশ, কাদেরের হ্যাটট্রিক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮ এএম

টানা ১০ বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

কাউন্সিল অধিবেশন শুরুর পর আটটি বিভাগের আটজন কাউন্সিলর বক্তব্য রাখেন। বাজেট উপস্থাপন এবং সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র উপস্থাপন করার পর সেগুলো অনুমোদন হয়। 

এরপর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচন করতে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে।

কাউন্সিলে নির্বাচনী অধিবেশনে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নামের প্রস্তাবও আসে।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা বলেন, ‘দলকে সুসংগঠিত করা ও দেশ পরিচালনা কঠিন কাজ। সভাপতির দায়িত্ব মাথা পেতে নিচ্ছি। তবে দলে নতুন নেতৃত্ব আসা দরকার।’ 

এছাড়াও সুজিত রায় নন্দী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাকি সাতজন সাংগঠনিক সম্পাদক অপরিবর্তিত রয়েছেন। 

অন্যদিকে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আমিনুল ইসলাম আমিনের নাম। নুরুল ইসলাম নাহিদকে সভাপতিমণ্ডলী থেকে উপদেষ্টা পরিষদে স্থানান্তর করা হয়েছে। সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হিসেবে ঘোষিত হয়েছে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নাম। 

আরও পড়ুন: ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। সেখানে প্রথম অধিবেশন শেষে বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। 

নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করতে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে কাদেরের নাম কাউন্সিলরদের বিবেচনার জন্য উপস্থাপন করেন। সারাদেশ থেকে আসা সাড়ে সাত হাজার কাউন্সিলর সমস্বরে এই প্রস্তাব সমর্থন করেন।


একাত্তর/এসজে 

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কোনো বিকল্প ছিলো না মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানিয়েছেন, শেখ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর