বিএনপির মুখপত্র 'দৈনিক দিনকাল' ছাপাতে আপাতত বাধা নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:০১ এএম

বিএনপির মুখপত্র দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে প্রেস কাউন্সিলের আপিল বোর্ড। এতে পত্রিকাটি ছাপাতে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে এক শুনানি শেষে প্রেস কাউন্সিলের আপিল বোর্ড এই আদেশ দেন।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর জাতীয় পত্রিকা দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিল করে ঢাকার জেলা প্রশাসক একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আদেশ চ্যালেঞ্জ করে দৈনিক দিনকাল পত্রিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস আপিল বোর্ডে আপিল দায়ের করলে শুনানি শেষে মঙ্গলবার জেলা প্রশাসকের ওই আদেশ স্থগিত করা হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। ততদিন পর্যন্ত জেলা প্রশাসকের ডিক্লারেশন বাতিল করে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত থাকবে। অর্থাৎ দৈনিক দিনকালের প্রকাশনা চলমান থাকবে।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন

প্রেস আপিল বোর্ডের বিচারক হিসেবে ছিলেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।

 

একাত্তর/আরবিএস  
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর