আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা: প্রতিমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৩:৫৭ পিএম

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, বিরোধীদের ওপর কোনো অত্যাচার, জুলুম হচ্ছে না। এমন কি আওয়ামী লীগ তাদের প্রতিম অসৌজন্যমূলক আচরণও করছে না।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। 

তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিলো। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে সাত মণ ধান পাওয়া যেতো না। শুধু তাই নয়, আওয়ামী লীগের ওপর জুলুম নির্যাতন এমনকি তারা দলের প্রধান শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। সেই মামলায় লুৎফর রহমান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান। জাতিসংঘ আজ বাংলাদেশে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবেন নাকি বিপক্ষে অবস্থান নেবেন।

আরও পড়ুন: নাসিরের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয়।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর