উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম

হিরো আলম উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন। সেখানকার এম মখলিছুর রহমান নামে এক স্কুল শিক্ষক তাকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দিচ্ছেন। 

এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। উপনির্বাচনের এক দিন আগে গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাস উপহার দেওয়ার ঘোষণা দেন।

উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের ওই শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি। নির্বাচনের তিনদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন এম মখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে আজ সোমবার রাত ১১টার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।

হিরো আলম গণমাধ্যমকে জানান, গাড়ি আনতে আজ রাত ১১টার দিকে রওনা দিব। অনেকে অনেক কিছু দিতে চান, পরে দেন না। দেখি ইনি গাড়ি দেন কি না।

মখলিছুর রহমান ভিডিওতে বলেছিলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাঁকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাঁকে উপহার দিতে চাই।’   

প্রসঙ্গ, বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪ আসনে মাত্র ৮৪৩ ভোটের ব্যবধানে ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে হারেন হিরো আলম। ভোট গণনার সময় দেখা যায় তিনি ১১২ কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রে এগিয়ে ছিলেন। পরে সব কেন্দ্রের ভোট গণনা করে দেখা যায় হিরো আলম পান ১৯ হাজার ৫৭১ ভোট। বিজয়ী প্রার্থী রেজাউল করিম তানসেন পেয়েছেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট।

হিরো আলমের অভিযোগ, ১০টি কেন্দ্রের ভোট গণনায় কারচুপির মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এজন্য তিনি ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


একাত্তর/এআর

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর