সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান সোমবার পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেন।

সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ আয়োজন করা হয়। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

এছাড়াও একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানেও পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরো বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।

মির্জা মোস্তফা জামান বলেন, সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সব সময় তাদের পাশে থাকতে চাই।

এসময় পথশিশুরা উপহার সামগ্রী, বই ও খাবার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর