আওয়ামী লীগের অনলাইন কর্মীদের পরামর্শ শুনলেন কবির বিন আনোয়ার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইন কর্মীদের নিয়ে কাজ শুরু করেছেন নির্বাচন মনিটরিং সেলের প্রধান কবির বিন আনোয়ার।

তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী ও সমর্থকের এর দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের ওয়েব টিমের সঙ্গে যুক্ত জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় অনলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন ও সাফল্যের কথা বেশি করে প্রচারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

এসময় কবির বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবনে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং কর্মচাঞ্চল্য বেড়েছে। তাদের এই ব্যস্ততার মধ্যে অনেক সময় রাজনৈতিক খবরগুলোর অভ্যন্তরে ঢোকা সম্ভব হয়না। এই সুযোগে স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী, উন্নয়নবিরোধী, প্রগতিবিরোধী, দুষ্কৃতকারী নানা ভুয়া তথ্য ও গুজবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। 

image


তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী ও সমর্থকের দায়িত্ব সঠিক তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিটি বিষয়ে সঠিক ধারনা তৈরিতে সহায়তা করা। তাই আপনারা শেখ হাসিনার প্রতিশ্রুতি, সেগুলোর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন। জনগণকে বুঝতে দিন আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে এবং শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি এই বৈশ্বিক সঙ্কটের মুখে বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম।

আওয়ামী লীগের ওয়েব টিমের সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই আওয়ামী লীগের সব ইউনিটের দপ্তর সেল, প্রচার সেল ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদকদের সঙ্গে অনলাইনে মতবিনিময় ও নির্বাচনকে ঘিরে প্রচারের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন কবির বিন আনোয়ার। এরপরই জেলা, মহানগর নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে সভা করার পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন: খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না: আইনমন্ত্রী

মতবিনিময়ের সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহমেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আগের মেয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সাইবার মনিটরিং সেলের আহবায়ক সুফি ফারুক ইবনে আবু বকর, জেলা ও মহানগর ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্টবৃন্দ। 


একাত্তর/এসি

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর