বিএনপি পদযাত্রার নামে নির্বাচন বানচাল করতে চায়: পরশ

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করে, তারা পদযাত্রার নামে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বাংলার জনগণ তা হতে দেবে না।

শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা আওয়ামী যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি রেলওয়ে মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুব লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরশ তার বক্তৃতায় বলেন, বিএনপি-জামাত ভণ্ড ও প্রতারকের দল। খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা পাচার করে দণ্ডিত আসামি। তারা আন্তর্জাতিক দুর্নীতিবাজ। তারা গত নির্বাচনেও এক আসনে একাধিক প্রার্থী দিয়ে টাকা পাচার করেছে। যে কারণে দলের নেতাদের হাতেই তাদের লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে। 

যুবলীগ নেতাদের উদ্দেশে পরশ বলেন, পদ-পদবি যেন পকেট ভারীর হাতিয়ার না হয়। কারণ যুবলীগ পরিচ্ছন্ন রাজনীতি করে। প্রতিটি নেতা-কর্মীর মধ্যে দেশপ্রেম থাকতে হবে। জনগণের কাছে যেতে হবে। রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

আরও পড়ুন: গলায় জুতার মালা পরানো সেই শিক্ষককে বাইক উপহার

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকীম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী মর্জি, রেজাইল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল প্রমুখ। 

বিকেল পাঁচটায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। 


একাত্তর/এসি

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর