রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

আপডেট : ২০ জুন ২০২৪, ০২:৩১ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজশাহী জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। 

বৃহস্পতিবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই এই কমিটি ঘোষণা করেন। 

রাজশাহী জেলা যুবলীগের সভাপতি করা হয়েছে মাহমুদ হাসান ফয়সল সজলকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইয়াসির আরাফাত সৈকত। জেলা যুবলীগের আংশিক এই কমিটির আকার ১৯ সদস্য। 

এদিকে ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর যুবলীগের আংশিক কমিটিতে মো. মনিরুজ্জামান খান মণির সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এই দুই কমিটি আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরবি
রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে। 
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসানকে সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যদের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে এখন অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে দলে যোগদান করানো...
ঢাকা ও চট্টগ্রামসহ চারটি মহানগর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঈদের আগে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছিল। 
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর