বিএনপিকে নেতৃত্বশূন্য করতে পুরনো খেলায় সরকার: ফখরুল

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৪:০৬ পিএম

ক্ষমতা কুক্ষিগত ও বিএনপিকে নেতৃত্বশূন্য করতে সরকার আবারও পুরনো খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার গ্রেপ্তার, হামলা, নির্যাতন-নিপীড়নের মাত্রা অনেক গুন বাড়িয়ে দিয়েছে। 

সোমবার (৬ মার্চ) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এবং সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভীষণ অসুস্থ হয়ে পড়ায় এবং তাকে সুচিকিৎসা দিতে সরকার ও কারাকর্তৃপক্ষের অবহেলায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। সরকার নির্যাতন-নিপীড়ন চালিয়ে ভীতি তৈরি করছে, যাতে তাদের বিরুদ্ধে কেউ কথা না বলে। সরকার মামলাকে একটি প্রকল্প হিসেবে নিয়েছে। মামলাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না, জনগণ প্রতিরোধ করবে।

আরও পড়ুন: আপস করতে হবে এমন বিপদে পড়িনি: কাদের

তিনি অভিযোগ করে বলেন, মির্জা আব্বাস ও আমাকে কারাগারে নেয়ার পর কোয়ারেন্টাইনের নাম করে কনডেম সেলে নেয়া হয়েছিল। আমাদের সঙ্গে চারদিনের অমানবিক আচরণ মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দিতে চায়, সেই প্রকল্প নিয়েছে। তবে এবার সেই ষড়যন্ত্র সফল হবে না, জনগণ মাঠে নেমেছে, চূড়ান্ত আন্দোলনের মধ্যদিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে পরাজিত করা হবে।


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর