পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব: জয়

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০১:৩৮ পিএম

পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

নববর্ষের দিন নিজের ফেইসবুকে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এ কথা লিখেছেন তিনি। 

জয় লিখেছেন, ‘পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।’

আরও পড়ুন: যতদিন আওয়ামী লীগ থাকবে বৈশাখ উদযাপন হবে : কাদের

দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জয় লিখেছেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।’ 

শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলা নতুন বছর ১৪৩০। বর্ণিল আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নিতে দেশে-বিদেশে নানা আয়োজনে উৎসব চলছে। 

রমনার বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে সংগীত ও আবৃত্তিতে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।


একাত্তর/আরবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (১৯ এপ্রিল) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...
ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক...
ডাটা সেন্টার থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর