যে আগুনে খেলছে সে আগুনেই মরবে বিএনপি: কাদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৮:৪২ পিএম

যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সেই আগুনেই তারা পুড়ে মরবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খুঁজে বের করা হচ্ছে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ওবায়দুল কাদের। 

এর আগে তিনি বলেন, মির্জা ফখরুল আজ আগুনের কথা বলেন; লজ্জা থাকলে এ কথা তিনি বলতেন না। কারণ, এদেশে আগুন-সন্ত্রাস, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি শুধু বিএনপিই করে; আওয়ামী লীগ নয়। দেশ নয়, বিএনপি সব সময় পকেট উন্নয়নের রাজনীতি করে।

কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব, আগুন লাগানোটা আপনাদের ২০১৩, ২০১৪, ২০১৫ সালের প্রাকটিস। আওয়ামী লীগ কখনো আগুন নিয়ে খেলে না, কোনো সন্ত্রাসেও বিশ্বাস করে না। আওয়ামী ষড়যন্ত্র করে না, বার বার ষড়যন্ত্রের শিকার হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আগুন কারা লাগায়, কোথা থেকে লাগায়, আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে। সব ষড়যন্ত্র বের করা হবে, প্রতিহত করা হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে। আর বিএনপি করে পকেটের উন্নয়ন। বিএনপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন এবং দুর্নীতি ও ভোটচুরি। আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যোন্নয়ন।

তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি করে বেড়াচ্ছেন। আর আওয়ামী লীগ দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করছে। এটাই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। এটাই খালেদার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সংকটের মধ্যেও বাংলাদেশ অনেক ভালো আছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ দ্রব্যমূল্য পরিস্থিতি ভালো। না খেয়ে মারা গেছেন, এমন কেউ নেই। আজকে বিএনপির গায়ে জ্বালা এ সংকটেও বাংলাদেশ কেন ভালো আছে?

ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

বাহাউদ্দীন নাসিম বলেন, আমরা আমাদের নেত্রীর নির্দেশনা অনুসারে মানুষের পাশে দাঁড়াচ্ছি। দামি হোটেলে ইফতার থেমে গেছে। কিন্তু বিএনপি-জামায়াত চালিয়ে যাচ্ছে। এটার কারণ তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে।  

আমিনুল ইসলাম বলেন, এটি আপনাদের প্রতি করুণা নয়। আপনাদের অধিকার। সামাজিক ও রাজনৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এর আয়োজন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ শিক্ষা দিয়েছেন।

একাত্তর/এআর

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর