বিকেলে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

শনিবার বেলা ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসু‌দ্দিন দিদার নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসা থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। দুই মাসের ব্যবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে আবারও হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

প্রতি মাসে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এ ছাড়া মেডিকেল বোর্ড তার কিছু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। সে পরামর্শ অনুযায়ী হাসপাতালে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে।

গত বছরের ২৮ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগে একটানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত বছরের ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া। 

আরও পড়ুন: সড়ক, নৌ ও আকাশপথে যেভাবে ফেরানো হচ্ছে সুদান প্রবাসীদের

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর একই বছরের জুন পর্যন্ত তাকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


একাত্তর/এসজে

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর