‘বিএনপির আন্দোলন মোখার মতোই পাশ কাটিয়ে যাবে’

আপডেট : ১৮ মে ২০২৩, ০৩:০৬ পিএম

বিএনপির সরকার পতনের আন্দোলন ঘূর্ণিঝড় মোখার মতোই পাশ কাটিয়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ‘মোখা যেমন পাশ কাটিয়ে চলে গেছে বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যায়। তারা এখন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে দিক।’ 

অতি প্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের পাশ ঘেঁষে রোববার মিয়ানমারে আছড়ে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। 

এদিন তথ্যমন্ত্রী কূটনীতিকদের নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলেন। 

তিনি বলেন, সমস্ত কূটনীতিককেই নিরাপত্তা দেয়া হয়। কিন্তু দেশে জঙ্গি আক্রমণের কারণে কিছু বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। কিন্তু জঙ্গিবাদের সেই পরিস্থিতি দেশে নেই। তাই বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।

‘কিন্তু তারপরও কেউ যদি চায় তাহলে তাকে সেই সুবিধা নিতে হবে অর্থের বিনিময়ে।’ 

দেশের প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের মডেলের বৈশ্বিক স্বীকৃতি নিয়েও কথা বলেন হাছান মাহমুদ। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

কমিউনিটি ক্লিনিক ‘কনসেপ্ট’ জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

জাতিসংঘে প্রথমবারের মতো মঙ্গলবার বাংলাদেশের কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজল্যুশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।


একাত্তর/আরবি 

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর