নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না: তথ্যমন্ত্রী

আপডেট : ২১ মে ২০২৩, ০৫:৩০ পিএম

নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, এগুলো দিয়ে কোনো লাভ হয় না। তা এরই মধ্যে প্রমাণিত। কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ইরানের সরকার তো পড়ে যায়নি। তারপর কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল বহু বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরেই কিউবা। কিউবার সরকারও পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু নিষেধাজ্ঞা। মিয়ানমারেও তো সরকার পরিবর্তন হয়নি। রাশিয়ার বিরুদ্ধেও বহু নিষেধাজ্ঞা। সেসব নিষেধাজ্ঞা অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ রুশ পণ্য আমদানি করছে। ভারতও করছে, অনেকেই করছে... তাই নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা লাভ হয় না।

মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। তাই তারা নিষেধাজ্ঞা দেবে বলে মনে হয় না। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। গত ৫১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। সেই সহায়তা অব্যাহতও আছে। যারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন, তাদের সহযোগিতায়ই বাংলাদেশ আজকে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিবের এক দফা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি মাঝে মাঝে এক দফায় যায়, আবার কিছুদিন পর আরেক দফা বাড়ে। কিছু দিন পর পর এ ঘটনা ঘটে। তারা আগেও এরকম দশ দফা, ১২ দফা, ১৪ দফা, ১৭ দফা দিয়েছে। এগুলো আগেও ঘটেছে। তাদের দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে। নিজেরা ভাগ হয়, দ্বিখণ্ডিত হয়। 

আরও পড়ুন: পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: ফখরুল

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। মির্জা ফখরুল সাহেবের সার্কাসও দেশের মানুষ দেখছে, এগুলো মানুষের কাছে হাস্যরস কৌতুক ছাড়া আর কিছু নয়।


একাত্তর/জো

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর