গায়ে পড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি: কাদের

আপডেট : ২৪ মে ২০২৩, ০১:৩৯ পিএম

ধানমণ্ডিতে গায়ে পড়ে পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষে জড়িয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে তারা সহিংসতায় লিপ্ত হয়েছে। 

তিনি বলেন, ‘গতকাল গায়ে পরে বিএনপি পুলিশের সাথে সহিংসতায় লিপ্ত হয়েছে। বিএনপি যে আন্দোলনের নামে সহিংসতা করবে তারই প্রমাণ গতকালের ঘটনা।’ 

বুধবার সকালে সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাগড়াছড়ির বারৈয়ারহাট- হেঁয়াকো- রামগড় সড়ক প্রশস্ত কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

সহিংসতার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, যে কোনো বিষয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আওয়ামী লীগ পরিবেশ শান্ত রাখতে চায়, নির্বাচন চায়। বিএনপির সাথে সহিংসতায় জড়াবে না। যারা ইলেকশন বানচাল করতে আসবে তাদের প্রতিহত করবে আওয়ামী লীগ।’

মঙ্গলবার বিকেল রাজধানীর ধানমণ্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিআরটিসির একটি বাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়া হয়। বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিষয়ে দলটির নেতারা মুখে কুলুপ আটায় সমালোচনা করেছেন ওবায়দুল কাদের। 

কিনি বলেন, ‘রাজশাহীর নেতার মন্তব্যে বিদেশিরা যেখানে বিরক্ত। সেখানে মির্জা ফখরুল মুখে কুলুপ এঁটেছেন। এরদ্বারা এটাই প্রমাণিত হয়, শেখ হাসিনাকে হুমকি তাদের দলীয় কথা। তাদের এক দফার অর্থ হলো শেখ হাসিনাকে হত্যা।’ 

আরও পড়ুন: খাগড়াছড়ির বারৈয়ারহাট-রামগড় সড়ক প্রশস্ত কাজের উদ্বোধন

এদিকে খাগড়াছড়ির বারৈয়ারহাট- হেঁয়াকো- রামগড় সড়ক প্রশস্তকরণের মাধ্যমে রামগড় স্থলবন্দরের সাথে ভারতের ত্রিপুরার সাব্রুম বন্দরের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

ভারতীয় ঋণে নির্মিত এই সড়ক আঞ্চলিক যোগাযোগের এক নতুন দ্বার উন্মুক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। 


একাত্তর/আরবি 

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের বহু নেতা-কর্মী। এদের মধ্যে অন্যতম হলেন হাসিনার প্রধান সহযোগী আওয়ামী লীগের সাধারণ...
আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার পরেই সবচেয়ে বেশি আলোচিত নাম ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাঁচই...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গেলো পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর