বাধা নয়, সুষ্ঠু নির্বাচন আদায় করাই লক্ষ্য: বিএনপি

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:০০ পিএম

নির্বাচনে বাধা দেয়া নয়, বরং অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন আদায় করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তারা বলেন, বিএনপির দাবি একটিই, শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। 

বিএনপির অন্যতম এই দুই শীর্ষ নেতা বলেন, সভা-সমাবেশে দেয়া বক্তব্যে বিএনপি নেতারা নির্বাচনে বাধা দেয়ার যে কথা বলছেন, সেটি কারচুপির নির্বাচন। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিরও প্রধান উদ্দেশ্য বলে মনে করেন তারা। 

সাম্প্রতিক সময় প্রায় প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতেই, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি ভোট প্রতিহতের কথা ক্রমাগত বলে আসছে বিএনপির শীর্ষ নেতারা। 

এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া উৎসাহিত করতে নতুন ভিসা নীতি ঘোষণা করে আমেরিকা। দেশটির নতুন ভিসা নীতি অনুযায়ী. সুষ্ঠু নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল ব্যক্তি ও প্রতিষ্ঠান যদি বাধা হয়ে ওঠে তবে তাদের ভিসা দেবে না আমেরিকা। 

এই নীতি অনুযায়ী, দল হিসেবে বিএনপি বা দলটির কোন নেতা যদি নির্বাচনে বাধার পরিবেশ তৈরু করেন তারাও যুক্তরাষ্ট্রের এই নতুন নীতির আওতায় ভিসা বঞ্চিত হবেন। বিষয়টির সাথে একমত পোষণ করেছেন বিএনপি নেতারাও। 

দলের দুই জেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টু বলেন, এক তরফা কোন তামাশার নির্বাচন হলেই কেবল বাধার প্রশ্ন আসবে। কিন্তু দেশে যদি অবাধ নিরপেক্ষ ও সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, তাহলে বাধার প্রশ্ন আসে না। 

বরং সেই নির্বাচনে বিএনপি সহায়ক ভূমিকাই নেবে উল্লেখ করে এই দুই নেতা বিভিন্ন সমাবেশে নির্বাচন প্রতিহত করার যে বক্তব্য দেয়া হয়েছে সে সম্পর্কে ব্যাখ্যাও দিয়েছেন তারা। বলেন, যদি আগের দুইবারের মতো নির্বাচন করার চেষ্টা হয়, তাহলে সেটি প্রতিহত করবে বিএনপি। 

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

তারা বলেন, বিএনপির মতো আমেরিকাও চায় বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। সারা বিশ্বই চায়। ফলে এনিয়ে বিএনপির কোন নেতিবাচক অবস্থানে নেই। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সেই প্রক্রিয়াতে বাধা নয়, সহায়তা দেবে। 

আব্দুল আউয়াল ও আমীর খসরু মনে করেন, এখন সব কিছুই আওয়ামী লীগের হাতেই রয়েছে। ফলে নির্বাচনকে বাধাগ্রস্থ করা বা কারচুপি করা বিএনপির পক্ষে সম্ভব নয়। তাই, নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা বিএনপির জন্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যকে ভুল বলে উল্লেখ করেন বিএনপির এই দুই নেতা। 


একাত্তর/আরবিএস  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর