সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:১১ এএম

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের গুরুত্বপূর্ণ সংগঠক সিরাজুল আলম খানকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সিরাজুল আলম খানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ওনার অবস্থা আশঙ্কাজনক। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যা ভুগছেন।

সিরাজুল আলম খানের পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্য প্রাপ্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান ও আরও কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। 


একাত্তর/এআর

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির রহস্যপুরুষ সিরাজুল আলম খান মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পালিত কন্যা ইয়াসমিন ইতি একাত্তরকে...
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান (দাদাভাই) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি বর্তমানে ঢাকার শমরীতা হাসপাতালে ভর্তি রয়েছেন।সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস আলম খান জানান, গত রোববার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর