বর্তমান সরকারের পদত্যাগের পর, নির্দলীয় সরকার প্রশ্নে সব দলের সাথেই আলোচনা হতে পারে জানিয়ে বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগও নির্দলীয় সরকারের দাবিতে দ্রুত আন্দোলন শুরু হবে।
নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁওতে ঈদ উদযাপন করেশনিবার সকালে ঢাকায় ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে কার্যালয়ে ঈদ পরবর্তী সংবাদসম্মেলনে তিনি বলেন, আন্দোলন কখনো ছকে ফেলানো যায় না। আন্দোলন তার নিজস্ব গতিতেচলে।
তিনি বলেন, আমরা নিরপেক্ষসরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছি। আমাদের এই আন্দোলনের জনগণ সম্পৃক্তহয়ে রাস্তায় নেমেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদজানাতে আমাদের ১৭ জন নেতা কর্মী নিহত হয়েছেন।
মির্জা ফখরুল বলেন, আমাদেরআন্দোলন শক্তি তরুণরা। যে কোনো সমস্যা সমাধানের আমরা তাদের অন্তর্ভুক্ত করতেপারছি। আগামীতে আমরা যতগুলো দফা আছে সবগুলো একত্রে করে এক দফা দাবিতে রাস্তায়নামবো। আমরা এক দফাতেই আন্দোলন শুরু করবো।
এই এক দফার মধ্যে দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগকরতে বাধ্য হবে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনেরমধ্যে দিয়েই এই অবৈধ সরকার নতি স্বীকার করে একটি নির্দলীয় নিরপক্ষে সরকারেরঅধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।
মিজৃআ ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আওয়ামী লীগ সরকারনিজেদের বিশ্বে রোল মডেল ও খাদ্যে স্বয়ংসম্পূর্ন বলে দাবি করলেও এটি প্রতারণা ছাড়াকিছু নয়। তারদাবি দেশের উন্নয়ন নিয়েও সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগনের সাথে প্রতারণা করছে।
দেশের গণতান্ত্রিক ধারাবাহিতা ধংস হলে আওয়ামী লীগকেই এরদায় নিতে হবে বলে মন্তব্য করে ফখরুল বলেন,কারণ তারাই নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে। এখন তাদেরই দায়িত্ব হবে সংবিধানে নির্বাচনকালীন সরকারেরব্যবস্থা পূনর্বহাল করা।
