জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে: ফখরুল

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:৪৬ পিএম

সরকার অতীতের মত জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় দখল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুষ্ঠু অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিদেশীরা। জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, জাতি চরম রাজনৈতিক সংকটের মধ্যে আছে। রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আওয়ামী লীগ হরতাল গাড়িতে নাশকতা পর্যন্ত করেছে। আওয়ামী লীগ অবলীলায় মিথ্যা কথা বলে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে গেলে ভোট দিতে পারবে না। আইন মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হচ্ছে দুইমাসের মধ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা সাজা সম্পন্ন করতে।

‘রাষ্টযন্ত্র, প্রশাসন, বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলকে নির্বাচনের বাহিরে রেখে আগের মতো আরেকটি নির্বাচন করতে চায় সরকার। আওয়ামী লীগ শুরু থেকে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে কোন লাভ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমালোচনা করে ফখরুল বলেন, সড়কে নৈরাজ্য চলছে, অনেকে প্রাণ হারাচ্ছে। কিভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়, নির্বাচন থেকে বাদ দেয়া যায়। এবার মানুষ বেরিয়ে আসছে, রুখে দাঁড়িয়েছে। নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকবে না।

তিনি বলেন, নির্বাচন হতে হবে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। আওয়ামী লীগ সরকার সাংবিধানিকভাবে অবৈধ। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। তাদের কাজ মানুষকে শোষণ করা।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনের নেতা কে? প্রশ্ন কাদেরের

বিএনপির সংগ্রাম চলমান থাকবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের বডি ক্যামেস্ট্রিতে গণতন্ত্র নেই, আছে শুধু সন্ত্রাস আর চুরি। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। রাস্তায় নেমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

একাত্তর/আরএ

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর