আমাদের এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন: কাদের

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৮:২৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে শেখ হাসিনাকে হারানো যাবে না, বিএনপি জানে নির্বাচনে এলে তারা হেরে যাবে। বিএনপি পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল চায়নি, তাই এখন তারা নির্বাচন প্রতিহত করতে চায়।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভোট করে শেখ হাসিনাকে হারানো যাবে না বিএনপি তা জানে। শেখ হাসিনার পদত্যাগের স্বপ্নও পূরণ হবে না বিএনপির। আমাদের একদফা হলো সংবিধান সম্মত নির্বাচন। যারা নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে। 

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে। জঙ্গিবাদ লুটপাট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। 

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নয়া পল্টনের কাদাপানিতে আটকে গেছে। আমরা এখন সংবিধানসম্মত একটি নির্বাচন চাই, যারা নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে।
আরও পড়ুন: এক দফা দাবিতে দুইদিনের পদযাত্রা বিএনপির

তিনি আরও বলেন, ঢাকায় আজ বিদেশি বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চান সুষ্ঠু অবাধ, ফ্রি-ফেয়ার ইলেকশন, আমাদের লক্ষ্যও ফ্রি-ফেয়ার ইলেকশন। কিন্তু এই ফ্রি-ফেয়ার ইলেকশনে যারা বাধা দিতে আসবে তাদের প্রতিহত করা হবে। 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশ কোন অপশক্তির সঙ্গে আপোষ করবে না। আমার মায়ের কোল যারা খালি করেছে, যারা আমার দেশের অগণিত মানুষের রক্ত ঝরিয়েছে তাদের সাথে কোন আপোষ নয়, কোন সংলাপ নয়। যাদের হাতে জাতীয় চার নেতার রক্ত, পনেরোই আগস্টের রক্ত- তাদের সাথে আওয়ামীলীগ আপোষ করতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের সাথে আপোষ করতে পারি না। আমরা জয় বাংলা স্লোগান ও সাতই মার্চের চেতনার সাথে আপোষ করতে পারি না, বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানী করতে পারি না। 

কর্মীদের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শোকের মাসের শেখ হাসিনা ও শেখ রেহানার ছবি ছাড়া নিজেদের ছবি দিয়ে ব্যানার করবেন না। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে।

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।


একাত্তর/এআর



বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর