যেভাবে ভেঙে পড়ল তারুণ্যের সমাবেশের মঞ্চ

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:০৪ পিএম

ঘটনা শনিবারের। সময়টা ১টা ৫৫ মিনিট। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ চলছে। মূল সমাবেশের আগে মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন জাসাসের শিল্পীরা।

মঞ্চে উঠে পড়লেন অনেকে। উদ্দেশ্য সেলফি তোলা। মাইকে নেতারা মিছিল নিয়ে আসা সাংগঠনিক এলাকার নাম ঘোষণা করছিলেন। মঞ্চে অতিরিক্ত ভিড় হওয়ায় মাইকে নেতারা বার বার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ কানেই তোলেননি। এক পর্যায়ে হঠাৎ ধসে পড়ে মঞ্চ।

মঞ্চটি ভেঙে পড়লে কার্পেটসহ যেসব চেয়ার ছিল, সেগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। টাঙানো বড় ব্যানারও বেঁকে যায়। অনেকেই এই ঘটনার ভিডিও করছিলেন মোবাইল ফোনে। তাদেরই কাউকে বলতে শোনা যায়, ‘অনুষ্ঠানটা শেষ করে দিলো।’

আরও পড়ুন: তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে সাংবাদিক আহত

পরে ছোট একটা সাদা পিকআপ ভ্যান এনে অস্থায়ী মঞ্চ করা হয়। তাতে কয়েকটি চেয়ার ও বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়। সেখানে চেয়ারে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাবেশের সভাপতি যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এ দুর্ঘটনার কিছুক্ষণ পর বিকাল ৩টার একটু আগে বিএনপি জনসমাবেশ স্থলে আসেন বিএনপি মহাসচিব। নেতা-কর্মীদের ভিড় ডিঙিয়ে তাকে নিয়ে যেতে বেগ পেতে হয় কর্মীদের।

মঞ্চ ভেঙে আহত হন বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার ও ছাত্রদলের কর্মী নাঈম হোসেন।



একাত্তর/কেএসএইচ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর