শনিবার ঢাকার সব প্রবেশমুখে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৮:৫৯ পিএম

এবার ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা শনিবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের সব মুখে অবস্থান নেবেন। 

আর রাজধানীর চার প্রবেশ পথ- আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে সকাল ১১টা থেকে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ।

বিএনপির অবস্থান কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মহানগরীর প্রবেশমুখে শনিবার অবস্থান নেবেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। ডেমরা, যাত্রাবাড়ী, বাবু বাজার, শ্যামপুর, কমলাপুর অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবেন তারা।  

শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, শনিবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার সব প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

আরও পড়ুন: রাস্তা বন্ধ করতে এলে বিএনপির চলার রাস্তাও বন্ধ: কাদের

আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকার সব প্রবেশ পথ বন্ধ করতে এলে তাদেরও সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। 

আরও পড়ুন: শনিবার ঢাকার সব প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি

এরপর সন্ধ্যায়ই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।


একাত্তর/আরবি 

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর