পুলিশ হেফাজতে গয়েশ্বর ও আমান

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম

নিষেধ অমান্য করে অবস্থান কর্মসূচি চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা সহিংসতায় জড়ানোর পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে। 

শনিবার দুপুর ১২টার দিকে গয়েশ্বরকে হেফাজতে নেয়ার কথা নিশ্চিত করেন ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন। আর গাবতলীতে কর্মসূচিতে গিয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে আমানকে হেফাজতে নেয়া হয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

এদিকে সকালে গাবতলীর মাজার রোডে গণতন্ত্র মঞ্চ অবস্থান নিতে গেলে দলের কেন্দ্রীয় নেতা এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ইউসুফ সেলিম এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক সজীবকে ধরে নিয়ে যায় পুলিশ। 

তাদেরকে দারুসসালাম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। 

image


পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। 

আরও পড়ুন: ধোলাইখালে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

এসময় বাধা দিতে গেলে লাঠিসোটা হাতে করে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এ সময় সহিংসতায় জড়ানো বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 


একাত্তর/আরবি 

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর