বিএনপি কি আবারও আগুন সন্ত্রাসে ফিরছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১০:২৯ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিএনপি কি ২০১৪-১৫ সালের মতো আবারও সেই অগ্নিসন্ত্রাসে ফিরে যাচ্ছে। 

শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েকদিন ধরে অরাজকতা ও জনগণের ভোগান্তি সৃষ্টি করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। শুক্রবার তারা একটি বড় কর্মসূচি দিয়েছিল এবং তার আগেও সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের এনে জড়ো করেছিলেন। 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, এখানে সরকারের কোনো বাধা নেই। তবে যখন কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, কাউকে মারার চেষ্টা কিংবা হত্যা করবে অথবা গাড়ি ভাঙচুর করবে তখন নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। বিএনপির সমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়েছে।

কামাল বলেন, আমরা কিছুক্ষণ আগে বিএনপির এক নেত্রী নিপুণ রায়ের ফেসবুকের একটি অডিও শুনেছি। তিনি বলছেন, তোমরা আগুন ধরাও এগুলো আমাদেরকে দেখাতে হবে। জায়গা মতো দেখাতে হবে, জায়গাটা কোনটা সেটা তিনি নিজেই জানেন। দাউ দাউ করে আগুন জ্বালানোর হুকুম তিনি দিচ্ছেন। সব জায়গা থেকে বিএনপির নেতারা এ ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন। আমরা এটার তীব্র নিন্দা প্রকাশ করছি। 

তিনি বলেন, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাসের ডাক দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই অগ্নিসন্ত্রাস থেকে মানুষসহ জীবজন্তুরাও রক্ষা পায়নি। ওই অগ্নিসন্ত্রাসের কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

image


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আজ ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছিল। এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩১ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকটি হাসপাতালে আহত কয়েকজন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছে। অতিরিক্ত ডিআইজি মেহেদির ওপর বৃষ্টির মতো ডিল ছোড়া হয়। কিন্তু তার বদলে যে একটা রিভেঞ্জ নেওয়া, সেটি কিন্তু তিনি বা পুলিশ করেনি। নীরবে তারা সহ্য করেছেন এবং তাদের পিছু হটতে বাধ্য করেছেন।

আরও পড়ুন: বিএনপির হামলায় ২০ পুলিশ আহত, আটক ৯০

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বিগত ২০১৪-১৫ সালে দেখেছি অগ্নিসন্ত্রাসের কারণে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধদের সেবা দেওয়ার জন্য একটি হাসপাতাল করতে বাধ্য হয়েছেন। এত পরিমাণ মানুষ অগ্নিদগ্ধ হয়েছিলেন, যার কারণে একটি হাসপাতাল করতে হয়েছিল। আজকের ঘটনা আমাদের সেই স্মৃতি স্মরণ করিয়ে দেয়। আবার কি তারা সেই প্রোগ্রাম নিচ্ছে কি না। আবারো কি ঢাকা অবরোধ করবে কি না, আবারও কি সেই অগ্নিসন্ত্রাসে ফিরে যাবে কি না। আবারো সেই মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারবে কি না, আবারও সেই প্রোগ্রাম তারা দিচ্ছে কি না।


একাত্তর/এসি

চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিগত অন্তর্বর্তী সরকারকে কেবল ‘অধ্যাদেশ জারির সরকার’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি বিদায়বেলায়ও তারা একটি নতুন অধ্যাদেশ জারি করতে চেয়েছিলো। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর