বিএনপির হামলায় ২০ পুলিশ আহত, আটক ৯০

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:৪৫ পিএম

ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেল পৌনে চারটার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিএনপি আজকের কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে ঢাকা মহানগর পুলিশের কোনো অনুমতি নেননি। এমনকি তারা অনুমতি নেওয়ার জন্য আমাদের কাছে কোনো রকম আবেদনও করেননি। গতকাল রাতে বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছিল তাদের অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে গাড়িতে আগুন দেওয়াসহ গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে আক্রমণ চালান। এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম-কমিশনার মেহেদীসহ প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তারা পুলিশের আট থেকে ১০টি গাড়ি ভাঙচুর করাসহ প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও আগুন দিয়েছে। এর প্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়।

আরও পড়ুন: আমানের খোঁজ নিলেন, দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

ডিসি ফারুক হোসেন বলেন, যারা এসব ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হবে।


একাত্তর/এসি


বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর