তারেক-জোবায়দার রায় ঘিরে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণা হবে বুধবার। আর এই রায়কে ঘিরে সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিএনপি যেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সারাদিন সতর্ক অবস্থানে থাকবে। বুধবার বেলা একটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।’ 

এতে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় ঘোষণার দিন ঠিক করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। এর আগে দুদকের হয়ে রাষ্ট্র পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। 

গত ২৪ জুলাই মামলার সাক্ষ্য নেয়া শেষ হয়। ওইদিন সাক্ষী দেন তদন্ত কর্মকর্তা দুদকের তখনকার উপপরিচালক তৌফিকুল ইসলাম। মোট ৫৭ জনের মধ্যে ৪৩ জন সাক্ষী দিয়েছেন।  

চার মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান পলাতক রয়েছেন। স্ত্রী জোবায়দাকে নিয়ে গত প্রায় ১৫ বছর তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 

একুশে অগাস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান আরও তিনটি মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত। এগুলোর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অপরাধে দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ১৩ এপ্রিল তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে অভিযোগ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২১ মে। 

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। 


একাত্তর/আরবি 

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর