শহীদের রক্তের সংবিধান বদলাতে চায় বিএনপি: আমু

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:১৯ পিএম

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান তৈরি হয়েছে, ক্ষমতায় আসার জন্য বিএনপি তা বদলে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। 

সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, সংবিধান মেনে সরকার সব শর্ত মানতে রাজি আছে। কিন্তু বিএনপি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে তৈরি সংবিধান পরিবর্তন করে নির্বাচনে আসতে চায়। 

সংবিধান অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের প্রেতাত্মা শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

১৪ দলের সমন্বয়ক আমু বলেন, কারচুপি করে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান ও এরশাদ ক্ষমতায় এসেছিল। আজ তারা গণতন্ত্রের কথা বলছে। 


একাত্তর/আরবি

সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে।
একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের এই দেশে নির্বাচন করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, নির্বাহী আদেশে সংবিধানের কোনো...
কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর