জিয়ার নাম মুছে দিতে সরকার অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, ‘শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে জিয়াউর রহমানের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করতে চাচ্ছে আওয়ামী লীগ।’

শুক্রবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব বলেন, জিয়ার নাম মুছে দিতে সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির আন্দোলনকে অন্য খাতে নিতেই জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী বানাতে অলীক গল্প ফেঁদেছে আওয়ামী লীগ।

জিয়াউর রহমান খুনী নন, তিনি ক্ষণজন্মা মানুষ, দুঃশাসনের বিরুদ্ধে লড়াকু ছিলেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বাকশালের বিরুদ্ধে জিয়া বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্র চালু করে স্বাধীন মত প্রকাশের পথ চালু করেছেন। 

খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার বাধা সৃষ্টি করেছে।


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর