ভারতের কূটনৈতিক বার্তায় মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১১:৪৫ পিএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কূটনৈতিক বার্তাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলছে বিএনপি। আর আওয়ামী লীগ বলছে, কোনো দেশের কোনো বার্তা নয় তারা তাকিয়ে আছেন জনগণের দিকে। বরং বিএনপিই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আশায় বসে আছে বলে অভিযোগ আওয়ামী লীগের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক বার্তা দিয়েছে ভারত এমন খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা আর জার্মানির ডয়েচে ভেলে। প্রতিবেদনগুলো উল্লেখ করে, কূটনৈতিক বার্তায় বলা হয়েছে শেখ হাসিনা সরকার দুর্বল হলে জামাতের মত মৌলবাদী সংগঠন শক্তিশালী হয়ে উঠবে যা ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে বলে মনে করে ভারত।

বাংলাদেশের বিষয়ে ভারতের এমন মন্তব্যকে দুঃখজনক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, মৌলবাদী শক্তি ক্ষমতা আসবে না। ভারত যদি তাদের পূর্বের অবস্থানে অনড় থাকে তবে তা এই অঞ্চলের জন্য শুভকর হবে না। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ভারত মর্যাদা দেবে এবং এই দেশে সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণে, সবার সদিচ্ছায় একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। 

তিনি বলেন, ‘একথা আমরা কখনোই বলতাম না, আমরা দেখতে পাচ্ছি এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে তারা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে এ মন্তব্যগুলো করছে।’

বিএনপির মহাসচিব বলেন, এক দলীয় শাসন দীর্ঘস্থায়ী করতে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। এজন্য এক দফা দাবি আদায়ে মাঠে নেমেছে বিএনপিসহ বিরোধী শক্তি। 

সরকার মানুষকে জিম্মি করে দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। 

এই বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেনে নির্বাচন নিয়ে ভারতের এমন কোন বার্তা তারা পাননি। বরং বিএনপিই যুক্তরাষ্ট্রের আশায় বসে আছে বলে অভিযোগ তার।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দেওয়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় । 

তিনি বলেন, আঞ্চলিক রাজনীতির বিষয়ে এই ভূখণ্ডে ভারত ও আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে। তাই ভারত আমেরিকাকে কিছু বললে তারা তাদের স্বার্থে বলেছে।

তিনি বলেন, ভারত ভীতিতে সারা রাত ঘুম ভেঙে যায় বিএনপি নেতাদের। ভারতের সাথে মিত্রতা করতে গিয়েছিল বিএনপি। কিন্তু সেই মিত্রতা আর গড়ে ওঠেনি। 

ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ইতোমধ্যেই দিয়েছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন কৌশলগত কারণে ভারত বর্তমান সরকারকে হারাতে চায়না, এই বার্তাই যুক্তরাষ্ট্রকে দিয়েছে ভারত। এটা হস্তক্ষেপ নয়। 

কোন কূটনৈতিক তৎপরতা নয়, ক্ষমতায় বসাতে পারে একমাত্র জনগণ, বলেন কাদের।

একাত্তর/জো

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর