রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিলসরকারের পদত্যাগের এক দফার দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল করা হয়েছে। শুক্রবার দুপুরের পর শ্যামলী স্কয়ারে এ মিছিল বের করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শ্যামলী রিং রোড হয়ে শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

কালো পতাকা মিছিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।  
এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঝড় বৃষ্টি কোনোকিছু বিএনপির আন্দোলন রুখতে পারবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সরকার পরাজিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হয়ে গেছেন। প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন জনগণের টাকা খরচ করে ব্রিকসের সদস্য হতে, ব্যর্থ হয়েছেন। বিদেশে গিয়ে নৌকায় ভোট চাইছেন। দ্বারে দ্বারে গিয়ে শেষ রক্ষা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, বিচার বিভাগ কেউ জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না বলেও অনুরোধ জানান বিএনপির এই নেতা। 
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ও দুর্নীতি পরায়ণ রাজনীতিকদের দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। বিচার বিভাগকে ব্যবহার করছে বিএনপিকে দমিয়ে রাখতে চাইছে।

আমীর খসরু আরও বলেন, সরকারের জঙ্গি খেলা এবার আর কাজ হবে না। বিশ্বে আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। জঙ্গি সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না। রাজপথে ফয়সালা করা হবে।

 

আরবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর