ছাত্রলীগের মহাসমাবেশে শেখ হাসিনা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র মহাসমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশের মধ্য দিয়েই দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী যাত্রা শুরু করছে আওয়ামী লীগ।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে। তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। এসময় হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

বরাবরই আগস্ট মাসের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণ সভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিল সে রকমই। এইচএসসি পরীক্ষা থাকায় একদিন পেছানো হয়।

নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণ সভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিয়েছে ছাত্রলীগ। ইতোমধ্যেই সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।

আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাজের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা।

সমাবেশে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতারাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছেন সমাবেশে।

এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র মহাসমাবেশে আসতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন।

ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঐতিহাসিক উদ্যানটি।

বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। ভোটের সমানে রেখে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র মহাসমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ।

দুপুরের মধ্যে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার-ব্যানার আর রং-বেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে, ছাত্রলীগের সমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি পয়েন্টে সকাল থেকে রাস্তা বন্ধ রেখেছে ঢাকা মহানগর পুলিশ।

সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আরবি
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর